"ছোটমামা" বইয়ের ফ্ল্যাপের লেখা:
ছােট মামা স্কুলের হেডমাস্টারের অফিসকক্ষে ঢুকে বললেন, এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছে এই বাচ্চাটার নাম বাবলু । আপনার স্কুলের অ্যাডমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওর বাবা অশিক্ষিত বলে আপনি ভর্তি নেননি। কেন ভর্তি নেননি? ‘কোনাে অশিক্ষিত বাবার ছেলে এই স্কুলে ভর্তি হতে পারবে না। এটা স্কুলের রুলস। আমি স্কুলের হেডমাস্টার হয়ে স্কুল রুলস ভাঙতে পারি না। ‘পারবেন না? অবশ্যই পারবেন। “আমি স্কুল রুলস ভাঙলে আমার ছাত্ররা আমার কাছে কী শিখবে? আপনি সত্যি সত্যি নিজেকে কখনও প্রশ্ন করে দেখেছেন। আপনি কোনাে রুলস ভাঙেন না? ‘আমার বিরুদ্ধে একটা রুলস ভাঙার প্রমাণ দিতে পারলে আমি চাকরি ছেড়ে দেব । ‘আপনি চাকরি ছাড়লে বাচ্চাদের রুলস কে শেখাবে? এক নিশ্বাসে পড়ে ফেলার মতাে কিশাের উপন্যাস ‘ছােট মামা।