‘ছোট্ট কালো মাছ’গল্পটি শাকির সবুর অনূদিত সমকালীন ইরানের অন্যতম শিশুকিশোর গল্পকার সামাদ বেহরাঙ্গির গল্প ‘মাহি সিয়াহে কুচুল’র বাংলা অনুবাদ। যেটি বাংলা একাডেমির শিশু-কিশোর সাহিত্য ম্যাগাজিন ধানশালিকের দেশ-এর এপ্রিল-জুন ২০২২ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। বাংলাভাষী ইরানি সাহিত্যপ্রেমী অসংখ্য শিশু-কিশোর পাঠকের জন্য আমরা এটি গ্রন্থাকারে প্রকাশ করছি।