"ছুটির দিনে ভয়ঙ্কর দুপুরে" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
খুব সমস্যার মধ্যে আছে ডিউ, টুইটি, উপল, অর্ক আর শান্তনু। ওদের আব্দু-আম্মু ওদের শাসন করেন সব সময় দেখা হলেই বলেন এটা করাে না ওটা করাে না; খেলাধূলা কম করবে; লেখাপড়া বেশী করবে। না না ঝামেলা।
সবাই ওরা ক্লাস সিক্সে পড়ে, কেবল অর্ক পড়ে ক্লাস ফাইভে। একই বিল্ডিংয়ের বিভিন্ন ফ্ল্যাটে থাকে ওরা। অনেক মিটিং, অনেক চিন্তা করে একটা বুদ্ধি বের করে ওরা একদিন। সেই মােতাবেক কাজ করতে থাকে, অনেক কষ্টদায়ক কাজ।
তারপর?
তারপর ওদের আব্বু-আম্মুসহ একটা বনভােজনে যায় ওরা একদিন। কিন্তু পথের মধ্যে থেকে অদ্ভুত একটা কৌশল করে বাসায় পালিয়ে আসে ওরা। বাসায় এসেই ওরা চমকে ওঠে, আতঙ্কে কুঁকড়ে যায়, ভয়ে চোখ বড় বড় হয়ে যায় ওদের।
কেন?