মানুষ স্বভাবতই রহস্য ও রোমাঞ্চপ্রিয়। প্রাচীনকাল থেকে রহস্যঘেরা এই পৃথিবীতে ঘটছে কতশত ঘটনা। কোনটির রহস্য উন্মোচিত হয়েছে। কোনটি রয়ে গেছে অমীমাংসিত। তাই বিভিন্ন সময় মানুষের মধ্যে রহস্যঘেরা বিষয়টিকে নিয়ে গড়ে উঠেছে অনেক কল্পকাহিনি। পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন সভ্যতার পথ বেয়ে মানুষ আজ এই পর্যায়ে। মানুষের এই দীর্ঘ পদযাত্রায় বিভিন্ন জনপদের যেমন রয়েছে ইতিহাস-ঐতিহ্য, তেমনি রয়েছে রহস্যঘেরা অনেক ঘটনাবলী। এইরকম একটি ঘটনা নিয়ে আবর্তিত উপন্যাস- চন্দনপাট। চন্দনপাটকে ঘিরে তৈরি কাহিনি একসময় মিথে পরিণত হয়। হারিয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে। সেই চন্দনপাটকে আবিষ্কারের নেশায় মেতে ওঠে এক রোমাঞ্চপ্রিয় মাানুষ। এই মানুষটি কি শেষ পর্যন্ত আবিষ্কার করতে পারবে চন্দনপাটকে? দেখা পাবে কি কালের গহ্বরে হারিয়ে যাওয়া চন্দনপাটকে?