‘চোখ’ কাব্যগ্রন্থ আপনাকে আবেশিত করবে ক্রমান্বয়ে এবং পৌঁছে দিবে ছত্রের পেরিফ্রাল অঞ্চলে আপন আকর্ষণ শক্তিতে। আপনি এর রস আস্বাদনে ব্রতী হয়ে লভিবেন এক চিরচেনা সমাজকে আর আপনা থেকে নিসৃত হবে কখনো হাসি বা কখনো কান্না।
পাঠকের হাসি আর কান্না মূলত সাহিত্যের সার্থকতার অমোঘ প্রতিবিম্ব প্রতিফলিত করে। যদি আমার পুস্তকখানা আপনাদের মর্মস্থলে এক বিন্দু স্থান দখল করতে সক্ষমতা লাভ করে তবে কবি হিসেবে ধন্য হবো ইনশাল্লাহ। যদি আমার কবিতার ছান্দসিক ধ্বনি কোথাও ধ্বনিত হয় তবে আমার সৃষ্টির পদক্ষেপ হবে সফল ও সার্থক।