নিজেকে আনন্দ দিতে সুখ ও দুঃখের অনুভূতি প্রকাশ করতে লেখা শুরু করি। কবিতাগুলো লিখতে গিয়ে জীবনের ও সমাজের অনেক বাস্তবতা ফুটে উঠেছে। যেমন মানব চরিত্র, মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মা’র সন্তান হারানোর বেদনা, জীবনের স্বপ্ন- এমন আরও অনেক কিছু। ‘চোখের মায়াজাল’ আমার দ্বিতীয় বই। মানুষর চোখেই সকল স্বপ্ন, আবেগ ও অনুভূতির প্রকাশ ঘটে। গ্রন্থটির নামকরণ ও কবিতাগুলো পাঠকের কাছে আদৃত হলেই আমার চেষ্টা ও শ্রম সার্থক।