মাও চেয়েছিলেন, ফসলের ক্ষতি করে এমন চারটি প্রাণীকে গ্রামবাসীরা মেরে ফেলুক, যার মধ্যে চড়াই অন্যতম।
এবাদেও তিনটি প্রাণী হলো: ইঁদুর, মাছি ও মশা। গ্রামের বাচ্চাবুড়ো মাওয়ের নির্দেশ মতো মেতে উঠলো চড়াই মারতে। কেউ গুলতি দিয়ে মারছে, কেউ ঢাকঢোল বাজিয়ে চড়াইদের সারাদিন দৌড় করাচ্ছে। ক্লান্ত হয়ে দম হারিয়ে চড়াই নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
রাষ্ট্রের প্রচারে নাকি রাষ্ট্রের ভয়ে সরল গ্রামবাসীরা তাদের স্বাভাবিক বুদ্ধি নির্বাসন দিয়ে এই মারাত্মক কাজে ঢলে পড়েছিলো, তা বলা মুশকিল, কিন্তু ফল হয়েছিলো মারাত্মক।