একটা জীবন শুধু হেঁটেই চলে যায়।কিন্তু সে জীবনের বাকেঁ বাকেঁ থাকে রোদের ফসল।সেগুলো নিজের করে নিতে হয়,সেগুলোকে অপার করে সময়ের হিসেবে যোগ করে নিতে হয়।আনন্দ আগারওয়ালা সেই রোদগুলো বুকপকেটে ভরে নিতে নিতে দিন দিন জীবনের গতি বাড়িয়েছেন,এবং এগিয়ে গিয়েছেন আরও অনেক লক্ষ্যে।কখনো ভেঙ্গে পড়ে হারিয়ে যাননি ধূসরের দিকে।জানতেন কীভাবে নিজেকে নিজের চেয়ে আরও অধিক করে তোলা যায়,কীভাবে নিজেক সময়ের চিত্রে স্থাপন করে দৃশ্য করে তোলা যায়।আর তাই প্রতিটি ক্ষেত্রে এগিয়েছেন পরিকল্পিত চক কেটে এবং সবকিছুকে করে তুলেছেন আনন্দময়। ‘চরৈবেতি’ মূলত তার জীবনেরই গল্প।চরৈবেতি সংস্কৃতিক শব্দ।এর অর্থ ‘চলতে থাকা’ পিছু কাজে হটা নয়,প্রতি মূহুর্ত কাজে লাগিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়,চলতে হয় সেই জীবনের এক অনন্য কাহন এই বই ।না,এটা কোন ফিকশন নয়,বইয়ের প্রতিটি অক্ষরে অক্ষরে রয়েছে আনন্দ আগারওয়ালার জীবনের কষা জটিল-সরল অংকগুলো।