ফ্ল্যাপে লিখা কথা
ডা. শিরীন কাজীর জন্ম ১৯১৫ সালে বৃটিশ ভারতের মধ্যপ্রদেশের রাজনানগাঁও শহরে। পিতা বর্তমান মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামের ডা. কাজী আব্দুস সাত্তার ,যিনি চাকুরী ব্যাপদেশে সে সময়ের রাজনানাগাঁও শহরের বাসিন্দা ছিলেন। তাঁর মা আঞ্জুমান নেছা ছিলেন পটুয়াখালী জেলার বিলবিলাস গ্রামের খোন্দকার আজিজুদ্দীন আহমদের কন্যা।
বিশ শতকের দুই এর দশকে ভারতীয় উপমহাদেশের সমাজ সচেতন মানবপ্রেমী মহিলা মুমুর্ষূ রোগীর পাশে বিনিদ্র রজনী যাপনের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে চিকিৎসা সেবায় আত্ননেয়াগ করে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবেন এমনটা কষ্টকল্প হলেও পারিবারিক ও সামাজিক নানান বাধা বিপত্তিকে পরাভুত করে যে ক’জন মহিলা এমন দূরুহ ব্যাপারটিকে বাস্তবে রূপ দিয়েছিলেন তাঁদের অন্যতম হলেন ডা, শিরীন কাজী।
ডা. শিরীন কাজী ১৯৩১ সালে আলিগড় মুসলিম মহিলা হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ১৯৩৮ মালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত দিল্লির লেডি হার্ডিং মহিলা মেডিকেল কলেজ থেকে এম বি বি এস ডাক্তারী ডিগ্রী লাভ করেন। ডা. শিরীন কাজী ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক হলেও ১৯৫০ ও ১৯৫১ সালে ইংল্যান্ড থেকে DRCOG এবং DCH পাশ করা প্রথম বাঙালি মহিলা চিকিৎসক।