‘‘আল্লাহ তা’আলার শোকর, আমাদের জামি’আ রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র মুহাদ্দিস ও তাবলীগী কাজের অভ্যন্তরীণ যিম্মাদার মাওলানা বুরহানুদ্দীন সাহেব হাফিযাল্লাহু বড়দের বাতানো কিছু গরুত্বপূর্ণ উসূল ও তরতীব পুস্তক আকারে সংকলন করেছেন। নিজে সাল লাগানো হওয়ায় এবং মেহনতের সাথে দীর্ঘসময় জুড়ে থাকায় এ ধরনের উদ্যোগ তার মতো ব্যক্তির জন্যই উপযুক্ত ছিল। পুস্তিকাটিতে জামাআত চলাকালীন ও মহল্লায় অবস্থানকালীন দাওয়াত ও তাবলীগের মেহনতের উসূল ও পদ্ধতিগুলো খুব সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে। যদিও তাবলীগের মেহনত সশরীরে সময় দিয়ে এবং কাজের সঙ্গে জুড়ে থেকে শিখতে হয়, তথাপি সংলকিত এই সংক্ষিপ্ত পু্তিকা সার্থীদের কাজের ময়দানে সহজতা এনে দিবে ইনশাআল্লাহ ।’’
-মুফতী মনসূরুল হক দা.বা.”