'দহন’ বইয়ের ফ্লাপের লেখা
দহন’ শুধু বিশেষ এক বীরাঙ্গনার কাহিনী নয়, '(টালিগঞ্জ মেট্রো স্টেশনের চত্বরে চারজন যুবকের অশ্লীল থাবা থেকে এক গৃহবধূকে বাঁচাতে যে কিনা ঝাঁপিয়ে পড়েছিল দুষ্কৃতীদের উপর, থানা-পুলিশ কোর্ট কাছারি পর্যন্ত দৌড়ঝাঁপ করতেও যার দ্বিধা ছিল না, আবার, সাহসিকতার অভিনন্দনের রেশ ফুরােতে-না-ফুরােতেই যে কিনা সবিস্ময়ে আবিষ্কার করেছিল, কত ধরনের চাপ নিষ্ক্রিয় আর তুচ্ছ করে দিতে উদ্যত নারীর এই প্রতিবাদ, এমনকী লাঞ্ছনাকেও। এ-উপন্যাস একইসঙ্গে এই সময়ে আর এই সমাজে নারীস্বাধীনতার প্রকৃত চেহারাটারও উন্মােচন, নপুংসক ও ঠুনকো মূল্যবােধের বিশ্লেষণ। সাম্প্রতিক একটি ঘটনা এ-কাহিনীর প্রেরণা। কিন্তু চরিত্রাবলি ও ঘটনাপরম্পরা কাল্পনিক । লেখিকার অসামান্য রচনাগুণে সেই কাল্পনিক আখ্যানও হয়ে উঠেছে চিরায়ত সত্যেরই এক অনন্য উদঘাটন ।
| বইয়ের নাম | দহন |
| লেখক | সুচিত্রা ভট্টাচার্য |
| ভাষা | বাংলা |
| বিভাগ | West Bengali Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।