সাইজ : ৩০ ইঞ্চি বাই ২৫ ইঞ্চি
দৈনন্দিন রূটিন প্যাকেজটিতে যা যা থাকছে—
১. স্বচ্ছ কাঁচের ফ্রেমে বাঁধাই করা নান্দনিক ইনফোগ্রাফিক্যাল পোস্টার। শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার ঘুমুতে যাওয়া পর্যন্ত রাসুল (সা.) দিন-রাতের ২৪ ঘন্টায় কখন কি আমল ও কাজ করতেন— সব কাজ ও আমলের শিরোনাম নিয়ে সজ্জিত হয়েছে এই পোস্টারটি।
২. সঙ্গে থাকছে ৫৬ পৃষ্ঠার একটি বই। এ বইটিতে মূলত রাসুলের (সা.) দৈনন্দিন, সাপ্তাহিক ও মাসিক বিভিন্ন আমলগুলোর হাদিসভিত্তিক বিস্তারিত বিবরণ সঙ্কলিত হয়েছে। মাত্র ৫৬ পৃষ্ঠার বইটিতে ২০৪ এর অধিক রেফারেন্স সংযুক্ত হয়েছে। যেসব রেফারেন্সের মধ্যে ১৯০টির বেশি রেফারেন্স সহিহ বুখারি, মুসলিম ও তিরমিজি থেকে সংগৃহীত।
৩. সঙ্গে থাকছে ৪০০ পৃষ্ঠার আরও একটি বই। এ বইটি মূলত একটি চেকলিস্ট। রাসুলের সা. জীবনধারা থেকে উম্মতের জীবনধারায় অনুসরণযোগ্য আমলের বার্ষিক চেকলিস্ট। আরবী ১২ মাসের প্রতি মাসের প্রতি দিনের জন্য এক একটি পৃষ্ঠা বরাদ্দ রয়েছে এ বইটিতে। বার্ষিক এ চেকলিস্টটির মাধ্যমে একজন রাসুলপ্রেমী মুসলমান হিসাব করে করে প্রতিদিন রাসুলের (সা.) বিভিন্ন আমলের অনুসরণের অভ্যাস গড়ে তুলতে সক্ষম হবেন। এছাড়া বইটিতে স্থান পেয়েছে প্রতিমাসের বিশেষ আমলের তালিকা এবং প্রতিমাসে যুক্ত রয়েছে পরীক্ষামূলত একটি যাচাই পৃষ্ঠা।

| বইয়ের নাম | Daily Routine Premium Frame With 2 Books |
| প্রকাশনী | দ্য কুরাইশ ইন্টারন্যাশনাল লিমিটেড |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।