সাফল্যের আলোকিত ভোরে স্বাগতম! ধারাবাহিক সাফল্যের ২ যুগ ধরে আলোর দিশারী পাবলিকেশন্স এর সুনামের সাথে অগ্রযাত্রা । আলহামদুলিল্লাহ! একটা গল্প দিয়ে শুরু করা যাক… রাস্তার ধারে ভিক্ষা করছিল এক ভিক্ষুক। একজন সহকর্মী পথচারী ভিক্ষুকের প্রতি দয়াপরবশ হয়ে একটা কাগজে লিখে দিলো-“আমি অন্ধ একজন মানুষ,বৃদ্ধ বয়সে কাজের ক্ষমতাও আমার নেই। তাই আমার অক্ষমতার জন্য আপনাদের সবার কাছে আমি সাহায্যপ্রার্থী।” লেখা দেখে সবাই সাহায্য করছে,তাতে অন্ধ বৃদ্ধের আর কথাগুলো বলতে হচ্ছে না বারবার। কয়েকদিন এভাবে কেটে গেলো। আরেক পথচারী এসে লেখাটা বদলে অন্য কাগজ সেখানে লাগিয়ে দিলো। তাতে অন্ধ ভিক্ষুকের রোজগার অনেক বেড়ে গেলো। অবাক বৃদ্ধ জানতে পারলো-নতুন কাগজটায় লেখা ছিল,“আজকের দিনটা অনেক সুন্দর অথচ আমি দেখতে পাচ্ছি না”।