মানুষের চিৎকার লোকালয় ছাড়িয়ে হাওর জলে ভাসছে
মানুষের নিউরনে-রক্তে সাপ বিষ পুষে রাখছে
প্রজাপতি উড়ছে লোকালয়ে।
মানুষের ধ্যানে, বিজয় মিছিলে, মদ্যপানে তল্লাশি চলছে মাটি থেকে সব পা স্বয়ংক্রিয় সরে যাচ্ছে
মানুষের চিৎকার সমুদ্র জলে ভাসছে একা একা।
পাখিরা সংগ্রহ করছে যুদ্ধে নিহতের সংখ্যা
যুদ্ধের কাহিনি, যুদ্ধের শেষ নেই এ কথাও একদিন লোকালয়ে নামবে শুধু আর্তনাদ।