"ডানপিটে মুক্তিযােদ্ধা" বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
মুক্তিযুদ্ধ বাঙালির গর্বিত এক অর্জনের নাম। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী সেনাবাহিনীর অতর্কিত নৈশ আক্রমণ তাকে ঠেলে দিয়েছে যুদ্ধের রক্ত লাঞ্ছিত পথে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রাম এবং অপরিমেয়-আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। সমকালীন ঘটনা প্রবাহ নিয়ে একটি জনপদের মুক্তিযুদ্ধের সার্বিক চিত্র ফুটে উঠেছে ডানপিটে মুক্তিযােদ্ধা উপন্যাসে।