সায়বা: হিপোক্রেট একটা!
বন্যা: কে? আমি?
আরে না! ওই ঋতু না কী নাম? মুণ্ডু-মাথা। ও... আমাকে তো বলল Ritz না কি যেন?
Ritz না ওর মাথা, আজকালের নতুন ভং ধরেছে। সামিয়াকে Sam, সামিরাকে Me-raw, আমিনাকে Amy যেরকম তেমনি ঋতুকেও Ritz. বোগাস যত্তসব!
First period এই আজকে তোর এত মেজাজ গরম কেন?
আরে... বলিস না। মাকে বললাম যে আমি চলে যেতে পারব। বাসা থেকে একটুখানি পথ হেঁটে যেতেও পাঁচ মিনিট লাগে না! তবু তার আসা লাগবে!