ছোট্ট ডারউইন। বোর্ডিং স্কুলের বদ্ধ খাঁচায় তার মন বসে না। ইচ্ছে করে, বাইরে বাইরে ঘুরে প্রকৃতির সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। কিন্তু তার বাবা চান ছেলে হবে ডাক্তার। ডাক্তারি পড়ায় সে উৎসাহ পায় না। বন্ধুদের সাথে নেমে পড়ে সমুদ্রে। যোগ দেয় কেমব্রিজের প্রকৃতি-বিজ্ঞান সমিতিতে।
এক সময় বীগ্ল্ জাহাজে চড়ে পাড়ি জমায় দেশ থেকে মহাদেশে। পাঁচ বছরের এই সফরে গাছপালা ও জীবজন্তু নিয়ে নানা রকম গবেষণা করে আবিষ্কার করে ফেলে বিজ্ঞানের এমন এক থিওরি—যা পরবর্তী সময়ে প্রকৃতি-বিজ্ঞানের সকল ধারণাকেই বদলে দিয়েছিলো।
তো কী সেই আবিষ্কার? জানতে চাইলে পড়তে হবে এ বই...
| বইয়ের নাম | ডারউইনের অভিযান |
| লেখক | ড. আবদুল্লাহ আল-মুতী |
| প্রকাশনী | কিন্ডারবুকস |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 16 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | বয়স যখন ৮-১২: গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।