দারসুল কুরআন-১
কুরআনের তাফসির পড়ার স্বপ্ন অনেকের থাকে, কিন্তু বিশাল তাফসির দেখে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। আমপারা সেই স্বপ্ন পূরণের সহজ শুরু হতে পারে। নামাজে তিলাওয়াত হওয়া সূরাগুলোর তাফসির যদি বোঝা যায়, নামাজে মনোযোগ বাড়ে। দারসুল কুরআন সিরিজ যেন আমপারাকে জীবন্ত করে তুলেছে। মনে হবে যেন আয়াতগুলো আমাদের এই সময়ের জন্যই নাজিল হয়েছে!
দারসুল কুরআন-২
“আমরা প্রতিদিন নামাজে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়ি, শুনি, মুখস্থ তিলাওয়াত করি। কিন্তু সূরাগুলোর মূল অর্থ ও শিক্ষা জানি কজন?
এই বইতে সেই পরিচিত সূরাগুলোর তাফসির এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, পাঠকের মনে হবে তিনি সরাসরি দারস শুনছেন। পাঠকের জন্য এটি কেবল তাফসির গ্রন্থই নয়; বরং নামাজ ও কুরআনকে আরও গভীরভাবে অনুধাবনের একটি প্রয়াস।”