তৃতীয় শ্রেণীর একের ভিতর সব বইটিতে পাবে
কুরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ, আদ্দুরূসুল আরাবিয়্যাহ, আমার বাংলা বই, English For Today
গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
বইটির বৈশিষ্ট্য:
টিউটরসহ অভিনব বই
প্রতি অধ্যায়ে অভিভাবক ও শিক্ষকদের জন্য পাঠ-নির্দেশনা হিসেবে রয়েছে Tutor। টিউটরের মাধ্যমে NCTB প্রণীত শিক্ষক-সহায়িকা (Teacher’s Guide) অনুসরণে পাঠভিত্তিক শিখন কৌশলকে প্রায়োগিকভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়া রয়েছে পাঠ সহায়ক বিভিন্ন টিপ্স, যা শিক্ষার্থীদের পাঠ্য বিষয় সহজে বুঝতে সহায়ক হবে।
পাঠ্যবইয়ের অ্যাক্টিভিটির সমাধান
পাঠ্যবইয়ে প্রদত্ত সবগুলো অ্যাক্টিভিটির নির্দেশনাসহ সমাধান দেওয়া হয়েছে প্রতি অধ্যায়ে। এগুলো সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে, যা তাদের যেকোনো প্রশ্নের উত্তর প্রদানে দক্ষ করে তুলবে। এছাড়া কুরআন মাজিদ, আরবি ও ইংরেজি বিষয়ে পাঠভিত্তিক উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে।
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
পাঠ্যবইয়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া হয়েছে এ অংশে। প্রশ্ন অনুযায়ী উত্তরের কলেবর বজায় রাখা হয়েছে। শ্রেণি উপযোগী শব্দ, বাক্য ও সহজ-সরল ভাষা ব্যবহার করা হয়েছে।
পরীক্ষা-প্রস্তুতির জন্য আরও প্রশ্ন ও উত্তর