প্রাণের রাসুল সাল্লাল্লাহু আ’লাইহী ওয়াসাল্লামের সাথে স্বপ্নযোগে দীদার একজন মুমিনের সারাজীবনের আকাঙ্ক্ষা। পরম সৌভাগ্যবানেরাই সে সুযোগ লাভে ধন্য হয়েছেন। নবিজি সাল্লাল্লাহু আ’লাইহী ওয়াসাল্লামের সাথে স্বপ্নে-জাগরণে দীদারের কিছু ঘটনার সংকলন “দীদারে মুস্তাফা” সাল্লাল্লাহু আ’লাইহী ওয়াসাল্লাম।
এ গ্রন্থটি পাঠকহৃদয়ে নবিপ্রেম জাগ্রত করবে, নবিজি সাল্লাল্লাহু আ’লাইহী ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বাসনা জাগাবে এবং তাঁরই দেখানো পথে চলতে উদ্বুদ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস। দয়াময় আল্লাহ গ্রন্থটি কবুল করুন এবং লেখক-পাঠকসহ প্রকাশনা সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিফল দান করুন।