ডীপ ওয়ার্ক
এই ডিজিটাল যুগে নোটিফিকেশন আর ডিস্ট্রাকশন আমাদের মনোযোগ ছিন্নভিন্ন করে দিচ্ছে। সারাদিন ব্যস্ত থেকেও দিনশেষে যেন কিছুই ভালোভাবে সম্পন্ন করা হয় না। “ডীপ ওয়ার্ক” শেখায় কীভাবে গভীর মনোযোগ দিয়ে কম সময়ে অসাধারণ কাজ করা যায়। লেখক ক্যাল নিউপোর্ট দেখিয়েছেন—আজকের বিশ্বে সবচেয়ে মূল্যবান স্কিল হলো ডিস্ট্রাকশন ছাড়া ফোকাস করে কাজ করার ক্ষমতা।
এই বইয়ে আপনি শিখবেন: কীভাবে “ডীপ ওয়ার্ক” অভ্যাস তৈরি করবেন। সোশ্যাল মিডিয়া ও ডিস্ট্রাকশন নিয়ন্ত্রণের বাস্তব কৌশল। কম সময় কাজ করে বেশি ফলাফল আনার পদ্ধতি। কেন মনোযোগহীন তাড়াহুড়োর কাজ আপনাকে পিছিয়ে দেয়।
বইটি কার জন্য?
স্টুডেন্ট, লেখক, উদ্যোক্তা, চাকরিজীবী—যারা প্রোডাক্টিভিটি বাড়াতে চান এবং মিনিংফুল কাজ করতে চান।
দ্য ৮০/২০ প্রিন্সিপল
হাতভরা কাজ, ২৪/২৪ ব্যস্ততা আর বাস্তবতায় নিজেকে নিয়ে খেই হারানোর দিনগুলোয় নিজেকে দেয়ার সময় মেলে না। পরিবার ও সমাজকে প্রদানের মতো সময় নেই আমাদের । আমরা সারাদিন ‘ব্যস্ত ব্যস্ত’ বলে অযুহাত তুলি, সারাদিন একাজ ওকাজ করি। কিন্তু দিনশেষে সমস্ত কাজের ফলাফল খুব সুখকর হয় না।
কম কাজ করে, স্বস্তিতে থেকে, হাপিত্যেশ না করে অধিক অর্জনের বই “দ্য ৮০/২০ প্রিন্সিপল”।
বইটি আমাদেরকে দেখিয়েছে, আমরা দিনভর যতো কাজ করি তার মাঝে মাত্র বিশ ভাগ কাজের মাধ্যমেই আমাদের ৮০ ভাগ অর্জন আসে৷ আর বাকি আশিভাগ কাজ অর্থহীন বা কম অর্থযুক্ত কাজ, সেগুলো না করলেও চলে।
একজন মানুষ যদি মাত্র বিশ ভাগ কাজে অধিক দক্ষ হয়ে উঠতে পারেন তবে জীবন থেকে তিনি ৮০ ভাগ অর্জন করতে পারবেন নিমিষেই।
এটিই ৮০/২০ সূত্র। কীভাবে করবেন, কেন করবেন, কোন পথ অনুসরণ করবেন, কোন পথ অনুসরণ করবেন না, কোন কাজ করবেন, কোন কাজ করবেন না – এসবই জানাবে ৮০/২০ প্রিন্সিপল।