কিছুদিন আগে ঢাকা থেকে ইমরান মাহফুজ নামে একটা ছেলে আসছে, আমার বাসায়। আড্ডা শেষে দিয়ে গিছে ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ নামের তার প্রথম কবিতার বই। সময় নিয়ে দেখলাম। নামটা বেশ চমৎকার। প্রথম কবিতার বই দিয়ে নতুন কিছু বলার চেষ্টা করছে। দারুণ কিছু কবিতা আছে। শব্দের ব্যবহারের মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। কথা বলার ভঙ্গিটাও খুব সুন্দর। ভালো করবে। আমার শুভ কামনা জানাবেন তাকে। (কবি অর্ণব আশিক কিছুদিন আগে জয় গোস্বামীর বাসায় গেলে কথাগুলো জানাতে বললেন। ভাই জানান, গত ৫ জুলাই ১৮ পাঠকসমাবেশে।
তরুনদের আমি বরাবরই পছন্দ করি। আর ইমরান আমার সাথে আছে অনেকদিন। প্রায় সে তার কবিতা শোনায়। কবিতার বই ‘দীর্ঘস্থায়ী শোকসভা’ আবছা চোখে প্রচ্ছদ দেখার সুযোগ হলো। ভালো লাগলো। কবিতাগুলোতে নতুনত্ব আছে। পরিশ্রম আর সাহিত্যমনে লেগে থাকলে একদিন অনেক দূর যাবে।
-আল মাহমুদ, কবি।
-ঢাকা।
-১০ অক্টোবর ২০১৭