কবিতা কালের দর্পণ। সমাজের আয়না। কবি-মনের প্রতিচ্ছবি। কবিতা অতীত ঐশ্বর্যের কথা বলে, সমকালের জীবনবাস্তবতার ছবি অ্যাঁকে, স্বপ্নসম্ভাবনাময় ভবিষয়তের আলো দেখায়। সমকালীন ভাবনা তাঁর মস্তিষ্কে বিদ্ধ করে; সমকালের জীবন রাজনীতি, সমাজ, অর্থনীতি, নানাবিধ মনস্তাত্ত্বিক ভাঙ্গাগড়া, আন্দোলন মতবাদ, দর্শণের ক্রিয়া-প্রতিক্রিয়া কবির মনোজগতে ঢেউ তোলা, কবিতার মধ্য দিয়েই তিনি সেইসব ভাবনার নান্দনিক এবং শৈল্পিক প্রকাশ ঘটান।
বাংলা সাহিত্যে বর্তমান সময়টা প্রচণ্ডভাবেই কবিতাযুগ। কবি কুমার দীপ একজন পরিণত কবি। কবিতা রচনা তাঁর কাছে শখ পূরণ বা অবসর যাপনের মাধ্যম নয়, রীতিমতো সাধনার মতো একটি ব্রত। সাহিত্যের প্রতি, কবিতার প্রতি একটি দায়বদ্ধ্বতা নিয়েই তিনি এই তপস্যায় আত্মনিয়োগ করেছেন। তাই তাঁর প্রত্যেকটি কবিতায় থাকে গভীর বোধ, আত্মোপলব্ধ্বি