অগোছালো কয়েকটা দৃশ্যকে রাংতায় মুড়িয়ে পরিবেশন করার দুঃসাহসই আমার কাছে কবিতা। এই বইয়ের কোনো কবিতা গায়ে মাখা সাবানের বিজ্ঞাপনের মতো ঝকঝকে তকতকে না, নিখুঁত না। ধুলোবালির শহরে বসে যারা ঝিঁঝিপোকা আর বাউলগানের চিন্তা করতে ভালোবাসে, আমিও তাদের একজন। আমরা আসলে ভালোবাসি অবসরে আফসোস করব বলে।