হাফিজের কাব্য জগতের গীতিসাহিত্যের শ্রেষ্ঠ কুসুম। এই পুষ্পভাণ্ডে যে মধু সঞ্চিত আছে তাহার মাদকতা সকলকেই অভিভূত করে। আমরা হাফিজ পড়িয়া আনন্দ পাই; সুখে এবং দুঃখে হাফিজের গজলে আমরা আমাদের হৃদয়ের ছবি দেখিতে পাই। হাফিজে যে রস ও সৌন্দর্যের সমাবেশ আছে, প্রেমের গভীরতা ও আকুলতার যে অভিব্যক্তি আছে তাহা আমাদের অন্তরকে স্পর্শ করে।
যে খোদাপ্রেম ও পীর নির্ভরতায় হাফিজের হৃদয় অনুপ্রাণিত তাহার মূল্য হয়ত আমরা এ যুগের লোকে নাও দিতে পারি, কিন্তু তাঁহার কাব্যের রসানুভূতি তাহাতে ব্যাহত হয় না।
| বইয়ের নাম | দীউয়ান-ই-হাফিজ |
| লেখক | কাজী আকরাম হোসেন |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| আইএসবিএন | 9789849343990 |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 3rd Edition, 2019 |
| বিভাগ | Poetry |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।