এই নোয়াগাঁও গ্রামেই অল্পদিন পরে আরেক ভদ্রলোক দাড়ি রাখলেন আর চায়ের কাপে ঝড় তোলা শুরু করলেন। তিনি পাড়ার রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে সময় ব্যয় করে আড্ডা জমাতে থাকলেন। তবে বেশিদিন অপেক্ষা করতে হলো না। তার নাম হয়ে গেল হুরু (ছোট) মাথা। কী অদ্ভুত! গ্রামীণ জনজীবনে বিনোদনের সুযোগ কম রয়েছে বলা হয়ে থাকে। হয়তো প্রযুক্তিনির্ভর বিনোদনের মাধ্যমগুলোর অনুপস্থিতির কারণে এমনটা বলা হয়ে থাকতে পারে। আমি যে সময়ের গ্রামীণ জনজীবনের কথা বলছি সেটা তিন দশক আগের আশির দশকের।
| বইয়ের নাম | ডেকাপীর বুড়ো হাজাম এবং অন্যান্য |
| লেখক | মুহম্মদ আব্দুস সামাদ |
| প্রকাশনী | প্রান্ত প্রকাশন |
| আইএসবিএন | 9789849741398 |
| ভাষা | bangla |
| সংস্করণ | 1st Edition, 2023 |
| বিভাগ | জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।