সময়ের নিরিখে ইতিহাস সভ্যতার রূপায়ণে একমাত্র চালচিত্র। চারপাশের তিলতিল করে গড়ে ওঠা আঞ্চলিক দৃশ্যপট- যেখানে আমাদের নাড়ি পোঁতা, সোঁদা মাটির গন্ধে ভরা অবয়ব, মানুষের জীবন ও সমাজচিত্রে যেখানে লুকিয়ে রয়েছে শৈল্পিকতা।
তারই শেকড়ের সন্ধানে অক্লান্ত পরিশ্রম করে ‘দেখে যাও অষ্ট গাঁও’ গ্রন্থটি সাজিয়েছেন লেখক আব্দুর রাজ্জাক। তাতে তিনি কতটুকু সফল হয়েছেন, তা বলবেন সহৃদয় পাঠককুল।