কবিতারাও ট্র্যাপে ফেলতে পারে, ওরাও চাল্লু মাল
মাঝে মাঝে আমার মনে হয়,
কোনো এক সোনালি রইদের বিকালে
ঢাকার ফ্লাইওভার গুলা যে সব খাম্বার উপ্রে দাড়ানো সে গুলারে
একেকটা কাশ ফুল দিয়া রিপ্লেস কইরা যদি দিতে পারতাম!
তারপর আবার মনে হয় আমার, না না!
তা তো করা যাইবো না!
এক্সিডেন হবে তো তাইলে…
তাতে কত কত মানুষেরা মরবে।
আর মানুষেরা যে শরীলে মারা যায়, সে শরীলে জন্মে অ-মানুষের বীজ।