সায়ন্থ সাখাওয়াৎ- এর গল্প মানে এই সমাজে ঘটে যাওয়া ঘটনার বয়ান। "দেয়ালে ফেরেস্তার মুখ" গ্রন্থে যতগুলো গল্প সংকলিত হয়েছে, তার প্রায় সবগুলোই কারো না কারো থেকে শোনা বা নিজের দেখা ঘটনা। কিছু ঘটনা সংবাদ মাধ্যমেও এসেছে। বইয়ের প্রায় প্রতিটা গল্পই স্পর্শকাতর। অনেকের জীবনে অনেক রকম ঘটনা ঘটে যা, কল্পনার গল্পকেও হার মানায়। শুধু চোখ-কান খোলা রেখে তা দেখতে হয়,মন দিয়ে উপলব্ধি করতে হয়। সায়ন্থ সাখাওয়াৎ কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া এমন কিছু ঘটনাকে গল্পে রূপ দিয়েছেন। তার ভুমিকা মুলত স্টোরি টেলারের। এই বইয়ের প্রকাশিত অনেকগুলো গল্প পাঠককে নাড়া দেবে,এটা নিঃসন্দেহে বলা যায়।
| বইয়ের নাম | দেয়ালে ফেরেস্তার মুখ |
| লেখক | সায়ন্থ সাখাওয়াৎ |
| প্রকাশনী | বিদ্যাপ্রকাশ |
| আইএসবিএন | 9789849623014 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 130 |
| সংস্করণ | 1st Published, 2022 |
| বিভাগ | Contemporary Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।