ঢাকার ইতিহাস চর্চার সঙ্গে ড. মুনতাসীর মামুনের নাম অঙ্গাঙ্গীবাবে জড়িত। গত তিনদশকে তাঁর নিরলস প্রচেষ্টায় ঢাকার ইতিহাস আক্ষরিক অর্থে জনপ্রিয় হয়ে উঠেছে, ঢাকা নিয়ে গবেষণায় অনেকে এগিয়ে এসেছেন। শুধু তাই নয়, ঢাকার ইতিহাস চর্চার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তিনি ঢাকা নগর জাদুঘর স্থাপন করে। ঢাকা বিষয়ক তাঁর কোষগ্রন্থ ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী পড়েন নি, এমন ঢাকা প্রেমিক খুব কমই আছেন। উল্লেখ্য, অনন্যা এই গ্রন্থটি প্রকাশ করেছে। এ ধারাবাহিকতায় অনন্যা প্রকাশ করেছে অধ্যাপক মামুনের ঢাকা বিষয়ক নতুন গ্রন্থ ঢাকার হারিয়ে যাওয়া ছবির খোঁজে। অভিনব এ গ্রন্থে তিনি ঢাকার ইতিহাসের বিস্মৃত, কৌতূহলোদ্দীপক এক অধ্যায় তুলে ধরেছেন।
| বইয়ের নাম | ঢাকার হারিয়ে যাওয়া ছবির খোঁজে |
| লেখক | মুনতাসীর মামুন |
| প্রকাশনী | অনন্যা |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 94 |
| সংস্করণ | 1st Edition |
| বিভাগ | বাংলাদেশের জেলা ও অঞ্চল ভিত্তিক ইতিহাস |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।