ধানের দেশ, গানের দেশ, সোনার বাংলাদেশ,
জন্ম হেথায় ঘুরে বেড়াই, শান্তি লাগে বেশ।
কথা মধুর বঙ্গবধূর, নেই কথার শেষ,
গাছের ডালে বিলের জলে, পাখি ডাকার দেশ।
নদীর দেশ, মাছের দেশ, দেশের সেরা দেশ
বাংলা আমার শ্রীর বাহার, নিত্য খুশির রেশ।
গানের দেশ বানের দেশ, ভালোলাগার দেশ,
কুঞ্জকোমল শস্য শ্যামল, মা জননীর কেশ।