লুৎফর রহমান প্রকৃতই মানবপ্রেমিক লেখক। তিনি চোখের সম্মুখে দেখতে চেয়েছিলেন শুদ্ধ সমাজ,শুদ্ধ মানুষ,সুখি পরিবার। মানুষের ভ-ামি তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করতে চেয়েছিলেন। লেবাসসর্বস্ব ধর্ম তিনি ঘৃণা করেছেন সর্বান্তকরণে। তার রচনাবলিতে পাওয়া যায় পরিচ্ছন্ন ধর্মবোধ,মানবিকতা,মানুষের রাজনীতি,সমসাময়িক অর্থনীতি,দৈনন্দিন কৃষিকর্ম,শরীরচর্চা,সুস্থ ও পরিমিত জৈবিক যৌনতা। এসব বিষয়ে লিখে তিনি আসলে একটি উন্নত,রুচিবোধসম্পন্ন জাতি তৈরি করতে চেয়েছিলেন। পরিমিতিবোধ,রুচিবোধ যে একজন সাধারণ মানুষকে উন্নত মানুষে পরিণত করতে পারে,এ কথা তিনি বলেছেন বারবার। ‘ধর্ম জীবন’ গ্রন্থে তিনি যেসব বিষয় আলোকপাত করেছেনÑ ঈমান ও ধর্ম বিশ্বাস,ধর্ম জীবন,ঈশ্বরের অপমান,ধর্মের ব্যাখ্যা,আজগুবী গল্প,ধর্মের জীবিত উৎস,ধর্ম কি চোখে দেখলাম,পাপ,মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম,পবিত্র আত্মা,ঈশ্বরের রাজ্য বিস্তার,প্রভুর সংবাদ বহন,আল্লাহর আদেশ নর হত্যা করো না,আল্লাহর আদেশ মিথ্যা কহিও না,প্রতিবেশীকে প্রেম করিও,অন্ন দান ও দুঃখের উপশম চেষ্টা,প্রার্থনা,সম্মানিত ব্যক্তি ও প-িতদের সঙ্গের নিঃস্বার্থ সাক্ষাৎ,হাসপাতাল,পাপীর প্রতি ক্ষমাশীল,আত্মমর্যাদা জ্ঞান,ক্রোধ এবং অহংকার,প্রতিহিংসা ইত্যাদি।