কোথায় লুকিয়ে আছে মানুষের চিরকাঙ্ক্ষিত সুখ? হাজার বছর ধরে অন্তরে ধ্বনিত হওয়া এই প্রশ্নের জাদুকরী ও আধ্যাত্নিক উত্তর নিয়ে হাজির হয়েছেন জগদ্বিখ্যাত মুসলিম দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ আল-গাজ্জালী (রহ.)। তাঁর কালজয়ী রচনা ‘দি আলকেমি অব হ্যাপিনেস’ আধুনিক জীবনের আত্নিক শূন্যতা দূর করে স্রষ্টার নৈকট্য লাভের এক অনবদ্য পথপদর্শক।
‘আলকেমি’ বা কিমিয়ি হলো প্রাচীনকালের সেই গুপ্তবিদ্যা, যার স্পর্শে সাধারণ লোহা মহামূল্যবান সোনায় পরিণত হতো। এই গ্রন্থটি মূলত মানবাত্নার সেই ঐশী পরশপাথর। মানুষের ভেতরের পাশবিক প্রবৃত্তি ও লালসাকে পরিশুদ্ধ করে কীভাবে তাকে দেবতুল্য পবিত্রতায় উন্নীত করা যায়, সেই নিগূঢ় রহস্যই সাবলীল ভাবে উন্মোচিত হয়েছে এই বইয়ে।
শরিয়ার কঠোর অনুশাসনের বদলে একজন দক্ষ আদ্যাত্মিক চিকিৎসকের মতো প্রজ্ঞার সাথে মানুষের মনের গভীরতম ব্যাধিগুলোর নিরাময় বাতলে দিয়েছেন তিনি। যাঁরা আত্মিক প্রশান্তি ও স্রষ্টার সাথে নিবিড় প্রেমের সম্পর্ক গড়তে চান, এই বইটি তাঁদের জন্য এক অমূল্য রত্নভাণ্ডার।