ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং ডায়েরি (পার্ট–১: বেসিক কনসেপ্ট)
যাদের উদ্দেশ্যে বইটি:—
➤ পলিটেকনিক স্টুডেন্ট
➤ নবীন ডিপ্লোমা প্রকৌশলী
➤ পুরকৌশলের মৌলিক ধারণার্জনে জ্ঞানপিপাসু পাঠক
বইটির অন্যতম বৈশিষ্ট্য:—
✪ সিভিল টেকনোলজির বেসিক কনসেপ্ট সহজভাবে বোঝাতে বৈজ্ঞানিক যুক্তির মৌলিক জ্ঞান, একক পরিবর্তনের যাবতীয় হিসাব/কৌশল সহ প্রয়োজনীয় ডিপার্টমেন্টাল নলেজ হাতের কাছে পৌঁছে দেওয়া।
✪ বইটিতে পুরকৌশলের আদ্যোপান্ত, বৈজ্ঞানিক যুক্তির মৌলিক জ্ঞান, নির্মাণ প্রকৌশলীর অপরিহার্য পাঠ এবং Abbreviations used in Civil Engineering— এই ৪টি প্রধান শিরোনামে সাজানো হয়েছে সিভিল টেকনোলজির প্রয়োজনীয় মৌলিক তথ্যের নির্যাস।
✪ বইয়ের মূল আকর্ষণ “নির্মাণ প্রকৌশলীর অপরিহার্য পাঠ” অংশে রয়েছে— ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ, Basic Drawing ও Scale, সাংকেতিক চিহ্ন, Set Back Rule, ইমারতের আনুষঙ্গিক মাপ, গুরুত্বপূর্ণ নির্মাণ উপকরণ ও পরীক্ষা, মাটির ভারবহন ক্ষমতা, দ্রুত এস্টিমেটিং-এর বুলেটিন, প্রয়োজনীয় সফটওয়্যারের ধারণা এবং কর্মক্ষেত্রে ডিপ্লোমা প্রকৌশলীর দায়িত্ব ও ভূমিকা ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ টপিক