পৃথিবীর ইতিহাসে যাঁরা মানুষের চিন্তার জগতে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন চার্লস ডারউইন তাঁদের অন্যতম। মানুষের উদ্ভব ও ক্রমবিবর্তন এবং অন্যান্য প্রাণীকুলের সাথে তার সম্পর্ক বিষয়ে ডারউইনের তত্ত্ব আজ আর পরিচিতির অপেক্ষা রাখে না। তাঁর ঐ-সব যুগান্তকারী সিদ্ধান্তগুলি মানুষের উদ্ভব সম্পর্কে তৎকালে প্রচলিত ধ্যানধারণা ও বিশ্বাসের ভিত্তিমূলকে অবৈজ্ঞানিক ও অসার বলে প্রমাণ করেছিল। 'ডিসেন্ট অফ ম্যান' বইটিতে তিনি মানুষের উদ্ভব ও ক্রমবিবর্তনের ধারায় তার বিকাশের বিবরণসমূহ এবং মানুষের সাথে তার অতিনিকট সম্বন্ধযুক্ত বিভিন্ন শ্রেণির বাঁদর ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীকুলের সম্পর্ককে বিচার করেছেন। সহজ বোধগম্য ভাষায় ঐ সমস্ত বিষয়ের একটি সামগ্রিক চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন এই বইয়ে। আজ থেকে প্রায় একশত বছরেরও বেশি আগে প্রকাশিত হয়েছিল এই বই, কিন্তু ডারউইনের পর্যবেক্ষণে এবং আলোচিত বিষয়ের প্রামাণিকতায় কোন ঘাটতি আজও তেমনভাবে চোখে পড়ে না। মানব জ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এই বই এখনও নৃতত্ত্ব ও জীববিদ্যা বিষয়ে উৎসাহী পাঠকদের মনোযোগ সমানভাবেই আকর্ষণ করে থাকে।
| বইয়ের নাম | ডিসেন্ট অফ ম্যান |
| লেখক | চার্লস ডারউইন |
| প্রকাশনী | আফসার ব্রাদার্স |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 495 |
| সংস্করণ | 1st Published |
| বিভাগ | Jibbijnan |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।