কোনো এক অজানা সময়ে চিতা সামরিক বাহিনী দখল করে রেখেছিল সমতল ভূমি। তাদের যুদ্ধ ছিল সমতলের সময় নিরূপণের দর্শনের বিরুদ্ধে, ঘড়ি নির্মাণের বিরুদ্ধে। প্রথমে চিতারা নিষিদ্ধ করেছিল সেকেন্ডের কাঁটার ব্যবহার, তারপর মিনিটের কাঁটা, অবশেষে ঘণ্টার কাঁটার ব্যবহার নিষিদ্ধ হলো। তাদের নির্মমতায় ধ্বংস হয়ে যাচ্ছিল সমতল। সেই সমতলে অতীতে বাস করতেন মনীষী বিজ্ঞানীরা, যাঁদের যান্ত্রিক বলে আখ্যায়িত করা হতো। এই ভয়াবহ সংকট থেকে উদ্ধারের জন্য যান্ত্রিকরা অতীতেই এক পথের সন্ধান দিয়ে গিয়েছিলেন। সমতলকে জয়ী করতে সেই সমাধানের পথে ভ্রমণ করে আমাদের তরুণ প্রটাগনিস্ট ত., যার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এক মহাবিশ্ব বিভক্ত হয়ে যেতে পারে অনুরূপ কতিপয় মহাবিশ্বে, তাই বিভিন্ন মহাবিশ্বে সমতলের এই কাহিনির পরিণতিও হয়েছে ভিন্ন।
| বইয়ের নাম | দিতার ঘড়ি |
| লেখক | দীপেন ভট্টাচার্য |
| প্রকাশনী | দ্যু প্রকাশন |
| আইএসবিএন | 9789848015209 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 304 |
| সংস্করণ | 2nd Edition |
| বিভাগ | Science Fiction Stories |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।