দ্য ভেজিটেরিয়ান-এ দক্ষিণ কোরিয়ান লেখক হান কাং সউলে বসবাসরত ইয়ং-হ্যায়ে নামক এক মহিলার গল্প, যে কিনা পার্ট-টাইম গ্রাফিক আর্টিস্ট, হোম মেকার কিন্তু হঠাৎ দেখা অনেকগুলো দুঃস্বপ্নের কারণে মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। মূলত এটি লেখকের অন্য একটি ছোট গল্প–মাই ওমেন’স ফ্রুটস এর ওপর ভিত্তি করা। ২০০৭ সালে দ্যা ভেজিটেরিয়ান দক্ষিণ কোরিয়ার চাংবি পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। বইটি ২০১৬ সালে আন্তর্জাতিক ম্যান বুকার জিতে নেয়।
"ঐতিহাসিক যন্ত্রণাবিদ্ধ বিষয়ের সঙ্গে মুখোমুখি করা ও মানবজীবনের ভঙ্গুরতাকে উন্মোচনকারী প্রগাঢ় কাব্যিক গদ্যের জন্য" তিনি ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন, যার ফলে তিনি সাহিত্যে প্রথম এশীয় নারী নোবেল পুরস্কার বিজয়ী এবং কিং দে-জুংয়ের পর দ্বিতীয় দক্ষিণ কোরীয় নোবেল পুরস্কার বিজয়ী।