by আমিন আশরাফ
নবিজির ২৪ ঘন্টা কোথায় কীভাবে কাটাতেন, কোন আমল কীভাবে করতেন ! চাল চলন, আচার আচরণ, ওঠাবসা, ইবাদত, লেনদেন, বিনোদন, কাজবাজ, আনন্দ উৎসব উৎযাপন, খানাপিনা, পছন্দ অপছন্দসহ তৎসংশ্লিষ্ট বিষয়গুলো জানার মাধ্যমে নবিজির মতো জীবন যাপন করা সম্ভব।
এছাড়াও ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে কখন কোথায় কী ভূমিকা পালন করবেন, কোন জায়গায় কি দোয়া, ইস্তিগফার পড়বেন , পিতা-মাতার সাথে করণীয় ব্যবহার, বিচার -আচার, আদব কায়দা , শারীরিক পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচিত হয়েছে।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রই হল কুরআন, আর হাদিস হল তাঁর ব্যাখ্যা। সুতরাং কুরআন ও হাদিসের সেই জীবনকেই আলোকপাত করা হয়েছে বক্ষ্যমান বইটিতে।
একজন মুমিনের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর দ্বারাই সাজানো হয়েছে বইটিকে।
মুমিনের ২৪ ঘন্টা পরিচালনার ক্ষেত্রে অনন্য সহযোগী হিসেবে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
| বইয়ের নাম | দৈনন্দিন জীবনের ২৪ ঘন্টার সুন্নাহ ও মাসায়েল |
| লেখক | আমিন আশরাফ |
| প্রকাশনী | ফাতিহ প্রকাশন |
| ভাষা | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | 160 |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Sirat of the Prophet (SAW) |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।