ঘুপু যে ঝোপের নিচে থাকে টুনু সেই ঝোপের ডালে থাকে। ঘুপু এক ব্যাঙ আর টুনু টুনটুনি পাখি। ঘুপু ঘ্যাগর ঘ্যাগর করে ডাকে আর টুনু টুনটুন করে কথা বলে। দু’জনার ভাষা দু’জনার বোঝার কথা নয়,তবে ওরা তা বোঝে। বন্ধুত্ব গড়ে তোলার ইচ্ছে নিয়ে একজন অন্যজনার ভাষা শিখে নিয়েছে। এখন ঘুপু ঘ্যাগর ঘ্যাগর করে যা বলে,টুনু তা বোঝে। আবার টুনু টুনটুন করে যা বলে,ঘুপু ঘ্যাগর ঘ্যাগর করে যা বলে,টুনু তা বোঝে। আবার টুনু টুনটুন করে যা বলে,ঘুপু তা বোঝে। এতে সুবিধা হয়েছ দু’জনারই। অবসর সময়গুলো গল্প করে কাটাতে পারছে।