দৌড় আমার প্রথম উপন্যাস, প্রথম প্রেমে পড়ার মতো। অথচ গল্প লিখছি অনেকদিন। কখনো মনে মনে, দেশ পত্রিকায় তো দশ বছর।
অদ্ভুত ব্যাপার, উপন্যাস লেখার কথা ভাবিনি কখনো। হয়তো কোনকালেই লিখতাম না যদি একটি মানুষ না থাকতেন। তিনি শ্রীসাগরময় ঘোষ।
স্নেহ, সহানুভূতি এবং অনুপ্রেরণা ঝরণার মতো এই হিমালয়সদৃশ মানুষটির কাছাকাছি হয়ে একদিন পেয়ে গেলাম।
মাছেরা কি ঝরণার কাছে ঘুরে ফিরে কৃতজ্ঞতা জানায়? কি জানি। শুধু জানি ওদের জলজ বলা হয়ে থাকে।
| বইয়ের নাম | দৌড় |
| লেখক | সমরেশ মজুমদার |
| ভাষা | বাংলা |
| বিভাগ | — |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।