Dr. Fry’s Sight Words Word Search (Vol 1 & Vol 2)
শিশুদের Dr. Fry-এর ১,০০০ Sight Words শেখানোর জন্য আকর্ষণীয় Word Search অ্যাক্টিভিটি; যা পড়া, বানান ও শব্দ চিনতে সহায়তা করে।
ড. ফ্রাই'স সাইট ওয়ার্ডস ওয়ার্ড সার্চ ভলিউম-১
উন্নত বিশ্বে Word Search শিশুসহ সকল বয়সের জন্য একটি জনপ্রিয় স্ক্রিন-ফ্রি বিনোদন মাধ্যম এবং শিক্ষা সহায়ক টুল। যুক্তরাষ্ট্রের ড. এডওয়ার্ড ফ্রাই তৈরি করেছেন লিখিত ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ১০০০ শব্দের তালিকা, যা Fry's List নামে পরিচিত। এই শব্দগুলো শিশুদের ইংরেজি রিডিং দক্ষতা গড়ে তুলতে কার্যকরী হওয়ায় উন্নত বিশ্বের কিছু স্কুলের শিক্ষা কার্যক্রমে এটি ব্যবহৃত হয়ে থাকে।
আমরা এই Fry's List-এর শব্দগুলো নিয়ে দুটি মজার Word Search বই তৈরি করেছি, যা শিশুদের শেখার প্রক্রিয়াকে খেলার মাধ্যমে আনন্দময় করে তুলবে।
কীভাবে কাজ করে
1️⃣ প্রতিটি পাজলের নিচে থাকবে ৫ বা ১০টি শব্দ।
2️⃣ শিশু প্রথমে শব্দগুলো পড়বে।
3️⃣ তারপর গ্রিডে খুঁজে বের করে মার্ক করবে।
4️⃣ নিচে এসে শব্দটির পাশে টিক চিহ্ন দেবে। বারবার পড়া এবং খোঁজার মাধ্যমে শিশু সহজেই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাবে।
ফিচারসমূহ:
Sight Words ১-৪০০
বয়স: ৫-৮ বছর
৫০টি পাজল + সমাধান + বোনাস পাজল
সাইজ: ৬.৯ × ৯.৫ ইঞ্চি (প্রায়)
৮০ জিএসএম পুরু কাগজে উন্নত মানের ছাপা