ফ্ল্যাপে লিখা কথা
সিদ্ধার্ত শংকর জোয়ার্দ্দার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত। ১৯৭০ সালের নভেম্বরে জন্ম ঝিনাইদহ জেলায়। বাবা বলরাম জোয়ার্দ্দার ও মা অমিতা জোয়ার্দ্দার। পড়াশুনা করেছেন ঝিনাইদহে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন অধ্যাপক এম,ইউ আহমেদ স্বর্ণপদক। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ছিলেন এক যুগ। দর্শন শিল্প ও সমাজ তাঁর প্রথম গ্রন্থ।