চাঁদকে আমার সূর্যের বউ বলে মনে হয়।
ভীষণ তেজী স্বামীর আদুরে নরম বউ।
স্বামী তার খেতে দেয়, আলো দেয়।
তবে শারীরিক নির্যাতনও করে বোধহয়।
আমি চাঁদের ফর্সা পিঠে দেখেছি-
ছোপ ছোপ কালো কালো আঘাতের দাগ।
দেখলেই কেমন জানি মায়া মায়া লাগে।
তখন আমার মনে হয়-
চাঁদের আলতো পিঠে হেলান দিয়ে
জ্যোৎস্নার প্রেমে পড়ি আমি।
তবে চাঁদের রূপের যত প্রশংসাই করি
চাঁদ নেমে আসে নাকো আমার উঠনে।
ওমন দীপ্ত উজ্জ্বল স্বামী থুয়ে কেবা ভালোবাসে ভিনদেশি পর! মূলত মাটি হলো চাঁদের পড়শি, আকাশ স্বামীর ঘর।