আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে নানা রকম বিপদ-আপদ, দুশ্চিন্তা ও হতাশা প্রায়শই ঘিরে ধরে। এই অস্থির সময়ে মহান আল্লাহর সাথে সম্পর্ক গড়ার এবং তাঁর সাহায্য লাভের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দুআ; কারণ দুআ মুমিনের হাতিয়ার, প্রশান্তির চাবিকাঠি।
কুরআন ও হাদীসের আলোকে দৈনন্দিন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এমন কিছু দুআর এক অনবদ্য সংকলন এই দুআ গাইড।
ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত—সালাতের ভেতরের আমল, বিপদ-আপদ থেকে মুক্তি এবং কুরআনী দুআ—সবকিছুর সমাহার ঘটেছে ছোট্ট এই বইটিতে। সর্বস্তরের পাঠকের সুবিধার্থে প্রতিটি দুআর সাথে যুক্ত করা হয়েছে স্পষ্ট আরবি হরফ, সাবলীল বাংলা উচ্চারণ ও অর্থ।
নিজেকে এবং প্রিয়জনকে একটি আমলী যিন্দেগী উপহার দিতে বইটি হতে পারে আপনার নিত্যসঙ্গী। দুআ গাইড হোক আপনার প্রতিদিনের প্রশান্তি এবং দুনিয়া ও আখিরাতের নাজাতের উসিলা।
| বইয়ের নাম | দুআ গাইড |
| লেখক | আব্দুল্লাহ ইয়াছিন শরীফী |
| প্রকাশনী | হামামাহ পাবলিকেশন |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Prayer, Dua & Darud |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।