পেরুর এক ইনকা সমাধি থেকে সাত অভিযাত্রী রাসকার কাপাকের মমি চুরি করে নিয়ে আসে। কিন্তু তার পর থেকেই একের পর এক অভিযাত্রী এক রহস্যময় রোগের শিকার হয়ে পড়ে। প্রত্যেকের পাশেই পড়ে থাকতে দেখা যায় স্ফটিকের টুকরো। টিনটিন আর ক্যাপ্টেন হ্যাডক খুব শিগগির এই রহস্যে জড়িয়ে পড়ে। তারা জানতে পারে যে ইনকা সমাধিতে কেউ অনধিকার প্রবেশ করলে তার ওপর পড়ে অভিশাপ। তারপর এক রাতে সেই মমি ভ্যানিশ হয়ে যায়। প্রফেসর ক্যালকুলাস হন অপহৃত। টিনটিন, কুট্টুস আর ক্যাপ্টেন হ্যাডক তাদের দক্ষিণ আমেরিকা ভ্রমণের প্রথম পর্বে রহস্যের পিছনে ছুটে চলে।
| বইয়ের নাম | দুঃসাহসী টিনটিন: মমির অভিশাপ |
| লেখক | অ্যার্জে |
| ভাষা | বাংলা |
| বিভাগ | কমিকস, নকশা ও ছবির গল্প |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।