কেউ একজন এসে বলুক আমায়
যুগ যুগ ধরে দেখি না তোমায়।
*
চলে যেতে চাইছ, তবে যাও,
নোঙর তুলে ভাসিয়ে দিচ্ছি নাও।
*
পাঁজরের হাড় ভেঙে বানালাম সাঁকো,
পার হয়ে কভু ভেঙে ফেলো নাকো।
*
তুমি প্রেমের মাস্তুল তুলে ফেললেই
আমি দূরে কোথাও ভেসে যাব!
*
বিচ্ছেদের পর-
তুমি বেছে নিলে বিবাহ, আমি নিলাম বিরহ!
*
জীবন্ত লাশের পাশে বসে
কিছু মানুষ হৃদয় ভাঙতে আসে।
*
তোমার পথের দিকে চেয়ে
পুরো জীবনটাই পার করে দিলাম!