"দুশো বছরের বাংলা নথিপত্র" বইয়ের ফ্ল্যাপের লেখা:
প্রাচীন পুথি-পাণ্ডুলিপিচর্চা ও আলােচনায় ত্রিপুরা বসু একজন অগ্রণী গবেষক। রাঢ় বাংলার গ্রাম-গ্রামান্তরে ক্ষেত্রসমীক্ষণের মাধ্যমে, ইতিহাস, পুরাতত্ত্ব, লােকসংস্কৃতি বিষয়ক নানা বৃত্তান্ত ছাড়াও তিনি সংগ্রহ করেছেন তালপাতা ও তুলটের সহস্রাধিক বাংলা-সংস্কত পথি, পুরনাে দলিল, চিঠি, নথিপত্র ইত্যাদি। সেই বিপুল সংগ্রহেরই কয়েকটি ‘চিঠি’ নিয়ে প্রকাশিত হল দুশাে বছরের বাংলা নথিপত্র। জমিদার-ইজারাদারনায়েব-গােমস্তা-পুরােহিত শাসিত পল্লিজীবনের বিচিত্র তথ্যের আকর এই গ্রন্থের আটচল্লিশটি ‘চিঠি’ বাংলার অনালােচিত সামাজিক ইতিহাসের অমূল্য উপকরণ।