বাবার রেখে যাওয়া স্বপ্ন পুরনের আশায় চাচা মজিদুল ইসলামের বাসায় রিমুর থাকাথাকি শুরু। এরই মাঝে অচানক ভালোবাসা এসে মনে বাসা বাঁধল। কোটিপতির একমাত্র ছেলে রহিতকে একতরফা ভালোবেসে ফেলল। অন্যদিকে সাজ্জাদ নিজের সবকিছু বিসর্জন দিয়েও রিমুর ভালোবাসা পেতে চেয়েছিল। ওর দেবার জিনিস কম ছিল না সবে বানানো গ্রামের নতুন বাড়ী। বাড়ীর সামনে বিশাল বাগান। বারান্দাটায় সারি সারি ফুল গাছ। সোনা-দানা, টাকা-পয়সা আরও অনেক কিছু। সব ছেড়ে-ছুঁড়ে ঢাকায় সাদামাটা এক সংসার বাঁধতেও রাজী ছিল সে। তবুও সাড়া দেয় নি রিমু। রহিতের বাবার বেশি টাকা-পয়সাই কি ওকে রহিতের দিকে টানল? কে জানে? ভালোবাসার জগতটাই জানি কেমন! আবেগ আর অনিয়মে ভরা!