'দ্বিতীয় সূর্যোদয়' আনিস ফাতেমা রচিত দ্বিতীয় গল্পগ্রন্থ। এ গ্রন্থের গল্পগুলো ভিন্ন আমেজের। মানবজীবনের নানামুখী চিত্র ফুটে উঠেছে গল্পগুলোয়। 'কড়িতে নয় কেনা' গল্পটিতে একজন পিতার একাকীত্ব স্থান পেয়েছে, শিখুঁত মানবতাবোধ, যা অর্থের বিনিময়যোগ্য নয় প্রকাশিত হয়েছে এই গল্পে। 'দ্বিতীয় সূর্যোদয়' গল্পটিতে পাঠক ভালবাসার একই সূত্রে গাঁথা তিনজন মানুষ শিরি, অর্নব এবং শ্রেয়ার দেখা পাবেন। 'মেধাবী রসকদম্ব' গল্পটি পাঠককে নিয়ে যাবে একটি সম্পূর্ণ ভিন্ন হাস্যময় জগতে। বিশ্বাস করা বা না করা পাঠকের হাতে ছেড়ে দিয়ে লেখিকা বর্ণনা হাতে ছেড়ে দিয়ে লেখিকা বর্ণনা করে গেছেন এক কাল্পনিক ভৌতিক জগতের 'ভূত ভঁতং ভঁতো' গল্পটিতে।