প্রাচীন চীন দেশের একজন নামজাদা সমরবিশারদ হলেন সান জু। বাঁশের চাটাইয়ের ওপর লিখিত বই ‘দ্য আর্ট অব ওয়ার’ প্রায় দুই হাজার বছর পরও আজ পর্যন্ত সমান আবেদন বজায় রেখেছে। চৈনিক ভাষায় এই বইয়ের নাম ‘মাস্টার সানের সমরবিদ্যা। যুদ্ধবিদ্যার শিক্ষার্থীদের জন্য তার শিক্ষাগুলো অবশ্যপাঠ্য মাও সে তুং, জেনারেল গিয়াপসহ আরো অনেক জেনারেল এই বই থেকে অনুপ্রেরণা পেয়েছেন, উজ্জীবিত হয়েছেন, তারপর হয়েছেন একজন সফল সেনাপতি সান জ্বর সারা জীবনের অভিজ্ঞতার ফসল তাঁর লেখাগুলো। যুদ্ধের নিয়ম-নীতির উপর অত্যন্ত সমৃদ্ধশীল এই বইটি তাই এখনো এই বইয়ের আবেদন এতোটকও কমে যায়নি। বইটির প্রথম অধ্যায়ের উনিশ নাম্বার পয়েন্টে বলা হয়েছে-আক্রমণোদ্যত অবস্থায় ভান করতে হবে অপ্রস্তুতের খুব স্বাভাবিক থাকতে হবে, সৈন্য সমাবেশের সময় এমন ভান করতে হবে যে, যেমন শত্রুর থেকে আমরা অনেক দূরে, অথচ তখন একেবারেই কাছাকাছি। সান জুর যুদ্ধনীতির মধ্যে কোনো ভারিক্কি গোছের কিছু বা বিলাসিতার বালাই নেই। বইটি শেষ হয় এক ধরনের অভিজ্ঞতা ও উপদেশমালা দিয়ে। যেকোনো মানুষের ক্ষেত্রেই সেটা সত্য হতে পারে।
| বইয়ের নাম | দ্য আর্ট অব ওয়ার |
| লেখক | সান জু |
| প্রকাশনী | মুক্তদেশ প্রকাশন |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 80 |
| সংস্করণ | ১ম প্রকাশ, এপ্রিল ২০২৫ |
| বিভাগ | Military Strategy & Foreign Policy |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।